বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সঙ্গী স্বার্থপর! বুঝবেন যেভাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:
স্বার্থপর মানুষের সঙ্গে আপনি জীবন কাটাচ্ছেন না তো? তবে জেনে নিন যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গী কী স্বার্থপর কীনা-

* আপনার সঙ্গী কি সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে বা আরও সুন্দর করে তোলার জন্য কোন চেষ্টাই করেন না? সব চেষ্টাই আপনাকে করতে হয়? তা হলে আপনি অত্যন্ত স্বার্থপর একজন মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

* আপনাকে কি সব সময়ই মানিয়ে নিতে হয়? সব সিদ্ধান্তই আপনার সঙ্গী নেন
সব কিছুই ওঁর মনের মতো, ইচ্ছা মতোই হতে হয়। এই ধরনের স্বার্থপরতা সম্পর্ককে বিষাক্ত করে তোলে।

* আপনাদের মধ্যে বেশির ভাগ সময়ই নেগেটিভ বা নিউট্রাল বিষয় নিয়ে কথা হয়? ইতিবাচক, সদর্থক সিদ্ধান্ত নেওয়ার কথা বিশেষ হয় না? স্বার্থপর মানুষরা এটা করে থাকেন। এদের সঙ্গে সম্পর্কে না থাকাই ভাল।

* আপনার সঙ্গী কি সম্পর্কে কমিট করতে চান না? সম্পর্কের দায়বদ্ধতা নিতে চান না? অতিরিক্ত স্বার্থপর মানুষরা কখনই কোনও সম্পর্কে জড়াতে পারেন না।

* স্বার্থপর মানুষরা কখনই নিজের ভুল স্বীকার করে না। কখনই তারা নিজেদের কোনও কাজ ও ফলের দায় নিতে চায় না।

17/10/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি