শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৭

মোঃ আনিছুর রহমানঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবদুল আজিজ নামের এক ট্রাক চালক নিহত ও হেলপার মোঃ হাসান আহত হয়েছেন। নিহত চালক আজিজ চট্টগ্রামের হাটহাজারী থানার গোমানমধন গ্রামের মৃত ফজল মিয়ার পুত্র। বুধবার নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাজ্জাক আহমেদ জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে ঢাকামুখী একটি ট্রাক(চট্টমেট্রো-ট-১১-৫৫৭২) কে পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাক(চট্টমেট্রো-ট-০৫-০২৮২) ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের চালক আবদুল আজিজ(৫২) ঘটনাস্থলে নিহত হয়। আহত হন হেলপার মোঃ হাসান। আহত হাসানকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অক্টোবর ১৮, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি