
পূর্বাশা ডেস্ক:
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সুবিধা বঞ্চিত স্বল্প আয়ের মেহনতি মানুষের স্বাস্থ্য প্রদানের লক্ষ্যে মফিজাবাদ কলোনীস্থ “কমিউনিটি ইনফরমেশন এন্ড রিসোর্স সেন্টারে” বিনা মূল্যে হেল্থ ক্যাম্প এর আয়োজন করে । উক্ত হেল্থ ক্যাম্প এ পরিচালনা করেন ডা: সানজিদা জাহান ( মিথিলা ) এমবিবিএস,সিএমইউ স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় অভিজ্ঞ,মেডিকেল অফিসার ও সনোলজিষ্ট , এফপিবিএ,কুমিল্লা । এখানে আরো উপস্থিত ছিলেন এফপিবিএ‘র জেলা কর্মকর্তা এ কে এম শাহজাহন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাঠ সমন্বয়কারী ওয়াসিম আকরাম,প্রোগ্রাম পারসন মুসফিকুর রহমান, আহমেদুল আরেফিন সহ আরো অনেকে । এই আয়োজনে বিনা মূল্যে চিকিৎসা সেবা সহ জরুরী ঔষোধ সরবরাহ করা হয় ।
18/10/2017/ Choity.

















































