শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হেল্থ ক্যাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সুবিধা বঞ্চিত স্বল্প আয়ের মেহনতি মানুষের স্বাস্থ্য প্রদানের লক্ষ্যে মফিজাবাদ কলোনীস্থ “কমিউনিটি ইনফরমেশন এন্ড রিসোর্স সেন্টারে” বিনা মূল্যে হেল্থ ক্যাম্প এর আয়োজন করে । উক্ত হেল্থ ক্যাম্প এ পরিচালনা করেন ডা: সানজিদা জাহান ( মিথিলা ) এমবিবিএস,সিএমইউ স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় অভিজ্ঞ,মেডিকেল অফিসার ও সনোলজিষ্ট , এফপিবিএ,কুমিল্লা । এখানে আরো উপস্থিত ছিলেন এফপিবিএ‘র জেলা কর্মকর্তা  এ কে এম শাহজাহন,  ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাঠ সমন্বয়কারী ওয়াসিম আকরাম,প্রোগ্রাম পারসন মুসফিকুর রহমান, আহমেদুল আরেফিন সহ আরো অনেকে । এই আয়োজনে বিনা মূল্যে চিকিৎসা সেবা সহ জরুরী ঔষোধ সরবরাহ করা হয় ।

18/10/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি