
পূর্বাশা ডেস্ক:
যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দীর্ঘ ৩ মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে বের হয়ে বেগম খালেদা জিয়া নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে সরাসরি তিনি তার বাসভবনের চলে যান।
চোখ ও হাঁটুর চিকিৎসা নিতে গত ১৫ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি।
এমন এক সময়ে বিএনপি চেয়ারপারসন ফিরলেন, যখন নাশকতা ও মানহানির তিন মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
18/10/ 2017/ Choity.






















































