বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরান ঢাকায় নৌকা ও ২০ লাখ টাকাসহ ৮ ডাকাত আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৭

 


ডেস্ক রিপোর্ট :

পুরান ঢাকার বাদামতলী এলাকা থেকে ২০ লাখ টাকা ও একটি নৌকাসহ ডাকাত চক্রের ৮ সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, বাদামতলী থেকে একটি নৌকাসহ ডাকাত চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০ লাখ টাকাও জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকের বিষয়ে বৃহস্পতিবার চকবাজার থানায় প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

পূর্বাশানিউজ/১৯অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি