বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২২ দিন পর কাল থেকে ফের ইলিশ ধরা শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

টানা ২২ দিনের (১ থেকে ২২ অক্টোবর) নিষেধাজ্ঞা শেষে আগামীকাল সোমবার থেকে সাগরে আবার ইলিশ ধরা শুরু হচ্ছে। এ উপলক্ষে জেলেরাও প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

তবে মাত্র ৯ দিন পরই আগামী ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা না ধরার জন্য জেলেদের অনুরোধ করেছে মৎস্য বিভাগ।

ইলিশ ধরার প্রস্তুতি হিসেবে উপকূলের জেলেদের এখন সময় কাটছে মহা ব্যস্ততায়। কেউ জাল বুনছেন, আবার কেউ ট্রলার আর ইঞ্জিন মেরামত করছেন। ডক থেকে নামানো হয়েছে ট্রলার। আর ছেড়া কাটা জাল মেরামত করে তুলা হচ্ছে সেই ট্রলারে।

জেলেরা বলছে, আমরা জাল, ট্রলার ও ইঞ্জিন মেরামত করছি। ২৩ অক্টোবর থেকে আমরা সাগরে মাছ ধরতে যাব। প্রজনন মৌসুমে আমরা ইলিশ ধরা বন্ধ রাখলেও ভারতীয় জেলেরা অবৈধভাবে ইলিশ ধরেছে।

তবে জেলেদের অভিযোগ, প্রজননের মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকলেও, ভারতীয় জেলেরা বাংলাদেশ সীমানায় ইলিশ ধরেছে। ভারতীয় কোনো জেলে যেন ইলিশ ধরতে না পারে এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জেলেদের।

মৎস্য কর্মকর্তা বলছেন, জাটকা সংরক্ষণ করা গেলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন সাড়ে ৫ লাখ টন ছাড়িয়ে যেতে পারে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী বলেন, এ বছরে মা ইলিশ যে ডিম ছেড়েছে, এখন আমরা যদি জাটকা সংরক্ষণ করতে পারি। তাহলে এবার সাড়ে ৫ লাখ টনের বেশি আমরা ইলিশ পাবো।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের এই সময়টা ইলিশের প্রজনন মৌসুম। তাই প্রহেলা অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময় হাটবাজারে বন্ধ ছিল ইলিশ বেচাকেনা।

22/10/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি