
পূর্বাশা ডেস্ক:
বলিউড অভিনেত্রী এশা দেওল মেয়ের মা হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) সকালে হিন্দুজা হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সন্তান এবং মা দুজনেই এখন সুস্থ রয়েছেন।
বাবা হওয়ার খুশিতে নিজের অনুভূতিও ভালো করে প্রকাশ করতে পারছেন না ভরত তখতানি। তিনি বলেন, ঠিক কতটা খুশি তা বলে প্রকাশ করতে পারব না। যখন আমার সন্তান হাসছে, তখন মনে হচ্ছে একেবারে আমার মতো দেখতে হয়েছে।
এটি এশা ও ভারত তাখতানি দম্পতির প্রথম সন্তান।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও অভিনেত্রী হেমা মালিনীর মেয়ে এশা দেওল। ধুম, যুবাসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে সিনেমায় খুব একটা নিয়মিত নন এশা। সিনেমা ছেড়ে মাঝে রিয়েলিটি শো ‘রোডিস’র বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু বর্তমানে সেটি থেকেও বিরত রয়েছেন। সংসারের প্রতি মনোযোগী হতেই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন।
২০১২ সালে ব্যবসায়ী ভারত তাখতানিকে বিয়ে করেন এশা। স্কুল জীবনের বন্ধু ছিলেন তারা। হেমা মালিনী পরিচালিত ‘টেল মি ও খুদা’ (২০১১) সিনেমার সেটে পুনরায় তাদের দেখা হয় এবং পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সর্বশেষ ২০১৫ সালে ‘কিল দেম ইয়ং’ সিনেমায় দেখা গেছে এশাকে।
অক্টোবর ২৩, ২০১৭/ রুমকী

























































