শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন রোববার


খালেদা জিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন রোববার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর রাখাইন রাজ্য থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিয়ানমার সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন।

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন বলে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। দলের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রায় তিন মাস লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরে সোমবার (২৩অক্টোবর) রাতে দলের নীতিনির্ধারকদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।

সেখানে রোহিঙ্গা সংকট, নির্বাচনকালীন সহায়ক সরকার,  ইসির সঙ্গে বিএনপির সংলাপ, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে বিএনপি চেয়ারপারসনের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার বিষয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন করে জানানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ এম কে আনোয়ার মারা যাওয়ায় তা পিছিয়ে দেয়া হয়েছে।

দলীয় সূত্র বলছে, শনিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে চট্টগ্রামে অবস্থান করবেন তিনি। পরদিন রোববার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

অক্টোবর ২৪, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি