সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস কলিং


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা গ্রুপ ভয়েস কলিং ফিচারটি ব্যবহার করতে পারবেন। বেশ কিছুদিন ধরেই গোপনে এ ফিচারের পরীক্ষা করছিল হোয়াটসঅ্যাপ। অবশেষে ফিচারটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাই দেয়া হলো। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে আগে থেকেই এ ফিচারটি রয়েছে। এর আগে ব্যবহারকারীদের জন্য অভিনব একটি ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে ব্যবহারকারী ফোন নম্বর বদলালেই কনট্যাক্টসে থাকা ব্যক্তিদের কাছে নোটিফিকেশন চলে যায়। আলাদা করে আর পরিচিত কিংবা প্রিয়জনদের নতুন হোয়াটসঅ্যাপ নম্বর জানানোর প্রয়োজন হয় না।

অক্টোবর ২৫, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি