শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চীনের বিশেষ দূত ঢাকায় আসছেন আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত সান গোসিয়াং আজ বুধবার (২৫ অক্টোবর) একদিনের সফরে ঢাকায় আসছেন।

তিনি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ইস্যুতে চীনের কোনো বার্তা নিয়ে আসছেন তিনি। অপর দিকে রোহিঙ্গা ইস্যুতে সংকটে থাকা বাংলাদেশও পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় বন্ধুপ্রতীম দেশটির মনোভাব জানার চেষ্টা করছে।

রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার পক্ষে চীন। বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে যাক এটাও চায় না চীন। এমনকি বিদেশিরা মিয়ানমারকে চাপ দিক এটিও চায় না চীন। গেলো এপ্রিলে চীন এই প্রত্যাশার কথা জানালে সমস্যা সমাধানে মিয়ানমার আন্তরিক নয় বলে জানায় বাংলাদেশ।

এর আগে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হওয়ার পর গেলো সেপ্টেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে একটি প্রস্তাব গ্রহণে বাধা দেয় চীন।

উল্লেখ্য, চীনের বিশেষ দূত সান গোসিয়াংয়ের গত ছয় মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো ঢাকা সফর। এর আগে গত এপ্রিলে একই ইস্যুতে তিনি ঢাকা সফর করেছিলেন।

এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। পুরনো ও নতুন মিলিয়ে বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গার সংখ্যা প্রায় ১০ লাখ।

অক্টোবর ২৫, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি