মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এভারটনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৭

স্পোর্টস ডেস্ক:

প্রিমিয়ার লিগের জয়ের ধারা লিগ কাপেও ধরে রাখলো চেলসি। ঘরের মাঠে এভারটনকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কন্তের শিষ্যরা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও ম্যাচের ২৬ মিনিটেই চেলসিকে লিড এনে দেন অ্যান্তোনিও রুডিগার।
বিরতি থেকে ফিরে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল এভারটন। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা হয়নি। উল্টো ম্যাচের যোগ করা সময়ে চেলসির ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। তবে ৯৪ মিনিটে একটি গোল শোধ করেন এভারটনের ক্যালভার্ট-লেউইন।

এদিকে দিনের অপর ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ওয়েস্ট হ্যামের কাছে ৩-২ গোলে হেরে গেছে টটেমহ্যাম।

পূর্বাশানিউজ/২৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি