শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় আন্তনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেন থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ভোরে ট্রেনটিতে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলছিল বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনটির খাবার বগি থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

পূর্বাশানিউজ/২৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি