শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কক্সবাজারে ট্রাকের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :
কক্সবাজার-টেকনাফ শহীদ জাফর আলম সড়কে ট্রাকের ধাক্কায় হিউম্যানহলারের দুই যাত্রী নিহত এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে সড়কের রামুর রাবেতা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টায় টেকনাফগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যানহলারকে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে হিউম্যানহলারটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হিউম্যানহলারের দুই যাত্রী নিহত হয়। আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর মধ্যে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে তিনি জানান। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করলেও চালক হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান।

পূর্বাশানিউজ/২৭অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি