বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


রোনালদোকে ছাড়া ছন্নছাড়া রিয়াল!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

জিনেদিন জিদান দলের সেরা খেলোয়াড়কে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদারের বিপক্ষে বিশ্রামে দিয়েছিলেন। শুধু যে রোনালদো তা নয়, আগের ম্যাচে খেলা আরও পাঁচজন বিশ্রাম পান ওই ম্যাচে।
আর তাই বেশ ফুয়েনলাব্রাদারের বিপক্ষে জয় পেতে বেশ বেগ পেতে হল রিয়াল মাদ্রিদের। বলতে পারেন রোনালদোকে ছাড়া রিয়াল যেন ছন্নছাড়া।

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি থেকে গোলে স্প্যানিশ কাপে জিতেছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ওই দিন ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন আসেনসিও। তার আগ পর্যন্ত লড়াই করে যাচ্ছিল ফুয়েনলাব্রাদা।

হাকিমিকে ফ্রান গার্সিয়া ফাউল করলে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। তবে পরে রিপ্লেতে দেখা যায় ফাউল হয়েছিল ডি-বক্সের বাইরে। এরপর তিও এরনদেঁজকে ফাউলের জন্য আবার পেনাল্টি পায় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কানেদেলাকে।
আর স্পটকিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস।

ম্যাচের শেষ দিকে রিয়ালের সেন্টার-ব্যাক হেসুস ভাইয়েহো ক্লাবের হয়ে অভিষেকের দিন সরাসরি লালকার্ড দেখে বহিস্কৃত হন। তবে রিয়ালকে বাকি সময়ে আর কোনো বিপদে পড়তে হয়নি।

পূর্বাশানিউজ/২৭অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি