
ডেস্ক রিপোর্ট :
কুমিল্লায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ পৃথক ভাবে পালন করেছে কমিউনিটি পুলিশিং ডে। আজ শনিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ লাইন থেকে বর্নাঢ্য র্যালি ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন কুমিল্লা সদর-৬ আসনের সাংসদ আ ক ম বাহা উদ্দিন বাহার, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ও জেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ আমির আলী।
এসময় বিভিন্ন উপজেলা থেকে আসা কমিউনিটি পুলিশের সদস্য, সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় র্যালি বের করে হাইওয়ে কুমিল্লা অঞ্চল। র্যালিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রধান কার্যালয়ের ডিআইজি মো. আতিকুল ইসলাম পিপিএম।
র্যালিতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রহম উল্লাহ, হাইওয়ে কমিউনিটিপুলিশের সভাপতি নাইম ইউসুফ সেইন ও সাধারণ সম্পাদক কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পি।
২০১৭/মাহি

















































