
ডেস্ক রিপোর্ট :
আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের রাস্তায় আটকে থাকতে হচ্ছে।
সড়কে চার লেনের কাজ চলছে ও খানাখন্দের কারণে যানবাহন ঠিকমতো চলতে পারছে না। এসব কারণেই এমন যানজট বলে মন্তব্য করেছেন ট্রাফিক পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আজমত আলী ফিলিং স্টেশনের কাছে রাস্তায় একটি ট্রাক
শুক্রবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে বিকল হয়ে যায়। তখন থেকেই যানজট শুরু হয়।
আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে আটটা পর্যন্ত মির্জাপুর উপজেলার কদিম ধল্যা থেকে কালিয়াকৈরে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ট্রাকটি আজ (২৮ অক্টোবর) সকালে রেকার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ যানবাহনের গতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
২০১৭/মাহি























































