
ডেস্ক রিপোর্ট :
মানিকগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় মুক্তার আলী নামে এক কৃষকের মৃত্যু। তার বাড়ি সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ঠনগর গ্রামে।
পুটাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা জানান, শুক্রবার সকাল দশটার দিকে ঐ গ্রামের মৃত সাকেল উদ্দীনের ছেলে মো. মুক্তার আলী (৬০) জমিতে খেসারি ছিটিয়ে বাড়ি ফিরছিলেন।
বিপরীত দিক থেকে কাচারী নগরের মোতালেব হোসেন কৃষ্ঠনগর দুদু মেম্বারের বাড়ির রাজমিস্ত্রীরীর কাজ করে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে উমর বেপাড়ীর বাড়ির সামনে এলে মোতালেব নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল মুক্তারের উপর দিয়ে উঠিয়ে দেয়।
এতে মুক্তার গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সাভার এনাম ক্লিনিকে নেওয়ার পথে মারা যায়।
২০১৭/মাহি

















































