
পূর্বাশা ডেস্ক:
‘দাবাং’ চলচ্চিত্রের চুলবুল পা-েকে নিশ্চয়ই ভুলে যাননি। সেই ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘দাবাং-২’। প্রায় পাঁচ বছর হতে চললেও ‘দাবাং-৩’ এর কোনো দেখা নেই। তাই ভুলে গেলেও দোষের কিছু নেই। অথচ ‘দাবাং’-এর প্রথম কিস্তির ঠিক দুই বছরের মাথায় মুক্তি পেয়েছিল ‘দাবাং-২’। তাই ‘দাবাং-৩’ এর জন্য প্রতীক্ষার পাশাপাশি কিছুটা আক্ষেপও দেখিয়েছেন সালমানভক্তরা। তবে ভক্তদের সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, আগামী বছরের মাঝামাঝি শুরু হতে যাচ্ছে ‘দাবাং-৩’ এর শুটিং। সম্প্রতি ছবিটির পরিচালক-প্রযোজক আরবাজ খান নিজের আসন্ন ছবি ‘তেরা ইন্তেজার’ এর ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে গিয়ে কথা বলেন ‘দাবাং-৩’ এর ভবিষ্যৎ নিয়ে। ‘দাবাং-৩’ নিয়ে আরবাজ বলেন, ‘হ্যাঁ। ছবিটির স্ক্রিপ্টের কাজ আমরা এরই মধ্যে শুরু করে দিয়েছি এবং আমি মনে করি, আগামী বছরের মাঝামাঝি ছবিটির শুটিং শুরু করতে পারব।’
৩০ অক্টোবর ২০১৭/ রুমকী

























































