শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বুড়িচং উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা বুড়িচং উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। তার নাম সবুজ, বয়স ২০ বছর।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ উপজেলার দেবপুর এলাকায় নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে পরিবারের বরাত দিয়ে জানান, নিহত সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নিহত সবুজ উপজেলার দেবপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

৩১ অক্টোবর, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি