রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মামলার বিষয়ে শনিবার কথা বলবেন শাকিব খান!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজমিস্ত্রি ইজাজুল মিয়াকে হয়রানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানসহ ওই চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে দায়ের হওয়া ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলার বিষয়ে তিনি শনিবার নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানা গেছে।

১২ অক্টোবর থেকে মাসজুড়ে ভারতের বিভিন্ন লোকেশনে ‘চালবাজ’ ছবির শুটিং সেরে গত ৩০ অক্টোবর রাতে ঢাকায় ফেরা শাকিব খান দীর্ঘদিন পর একটি কর্পোরেট কোম্পানির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

শনিবার রাজধানীর ঈশা খাঁ হোটেলে দুপুর ১২টায় ওই কর্পোরেট কোম্পানির অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাকিব খান ওই মামলার বিষয়েও কথা বলবেন বলে শাকিবের ঘনিষ্ট সূত্রে জানা গেছে। যদিও মামলা যখন করা হয় তখন শাকিব ছিলেন দেশের বাইরে।

এদিকে, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মের নাম চূড়ান্ত না হওয়া রাজীব বিশ্বাস পরিচালিত ছবির শুটিংয়ে শিগগিরই অংশ নেবেন শাকিব।

জানা গেছে, ওই ছবিটির শুটিং হবে থাইল্যান্ডের মনোরম লোকেশনে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় নায়িকা নুসরাত ও সায়ন্তিকাকে।

পূর্বাশানিউজ/০৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি