
ডেস্ক রিপোর্ট :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে শরীরের সব অঙ্গ-প্রতঙ্গ সচল না থাকায় তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার তাকে নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মেয়রের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, আনিসুল হক এখন অনেকটা আশঙ্কামুক্ত। তিনি চোখ খোলা, বন্ধ করা এবং স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তবে এখনো কথা বলা অথবা অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ নাড়াচাড়া করতে পারেন না। এজন্য তাকে ফিজিওথেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শে মেয়রকে আগের হাসপাতাল থেকে ফিজিওথেরাপি সেন্টার অর্থাৎ রিহ্যাবে ভর্তি করা হয়েছে।























































