বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিসি ক্যামেরার আওতায় ঠাকুরগাঁও পৌর এলাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

সিসি ক্যামেরার আওতায় এসেছে ঠাকুরগাঁও পৌর এলাকা। পর্যায়ক্রমে ঠাকুরগাঁ জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানগুলো নজরদারির আওতায় আনার পরিকল্পনা আছে পুলিশের। এর মাধ্যমে জেলার অপরাধ অনেকটাই কমবে বলে আশাবাদী আইন শৃংঙ্খলা বাহিনী।

ঠাকুরগাঁও এখন নিরাপত্তার চাদরে ঢাকা। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এলাকাবাসী বলছে, এক সময় অপরাধ প্রবণ ছিলো পুরো এলাকাটি। স্বর্ণকার পট্টি, পুরাতন বাসস্ট্যান্ড, রোড মুখির হাট এবং কালিবাড়িসহ বেশ কয়েকটি এলাকা ছিলো অনেক নিরাপত্তা ঝুঁকিতে।

সম্প্রতি জেলা পুলিশের উদ্যোগে সেখানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এতে বদলে গেছে এলাকার দৃশ্যপট আর ব্যবসাসহ মানুষের মধ্যে এসেছে নিরাপত্তার স্বস্তি।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, চলমান জটিলতা বন্ধের জন্য নাগরিকদের সহযোগীতা ও আইপি লেবেলের যুগোপযোগী সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে যে অপরাধ হচ্ছিলো তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, এই এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আছে বলে যারা অপরাধ করছে তাদের মাঝে বর্তমানে ভয় কাজ করছে । যার কারণে এই এলাকায় কোন ধরণের অপরাধ করলে তারা বেশি দুর পার পেয়ে যাবে না। তাই সিসিটিভি ক্যামেরার উদ্যোগটি প্রশংসানীয়।

ঠাকুরগাঁও পুলিশের তথ্য অনুযায়ী সদর থানাসহ জেলার চার উপজেলায় বর্তমানে প্রায় দুই শত সিসি ক্যামেরা বসানো হয়েছে।

পূর্বাশানিউজ/০৪ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি