বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আরও ২ লাখ রোহিঙ্গা আসছে বাংলাদেশে!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক ত্রাণ ও মানবিক সাহায্য প্রদানকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) জানিয়েছে, নতুন করে আরও দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসছে! এমনই আগাম পূর্বাভাস দিয়েছে (আইআরসি)।

রাখাইনের সংঘাতপূর্ণ এলাকা এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত বৈশ্বিক ওই সংস্থা বলছে, তাদের অংশীদার প্রতিষ্ঠান অ্যাকশন কনট্রে লা ফেইম (এসিএফ)-এর নেতৃত্বে সমপ্রতি মানবিক সংস্থাগুলো রাখাইন থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজার জেলায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ওপর একটি জরিপ করেছে।

আইআরসির এর তথ্য মতে, বাংলাদেশে এখন ৮ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। নতুন করে আগামী কয়েক সপ্তাহে আরও ২ লাখ রোহিঙ্গা আগমনের ফলে মোট রোহিঙ্গা সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে।

তাদের মতে, রোহিঙ্গা আশ্রিত কক্সবাজার এলাকার মানবিক সংকট এখন কল্পনাতীত পর্যায়ে পৌঁছে গেছে। শনিবার আইআরসি সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মূল্যায়ন তুলে ধরে একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

নভেম্বর ১৪, ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি