বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পূর্ববর্তী


বিপিএলে ফিরছেন তামিম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইনজুরি কাটিয়ে বিপিএলে ফিরছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল। তবে নিজের পুরোনো দল চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ নামতে হবে তাকে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বাঁপায়ের ঊরুতে চোট পেয়েছিলেন তিনি।

এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে বাঁহাতের ব্যথাটিও তার অনেকটাই সেরে গেছে।

এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘তামিমের পুরোনো যে সমস্যা ছিল সেটা পুরোপুরি সেরে উঠেছে। পরশু হাতের উল্টো দিকের হাড়ে বল লেগে যে ব্যথা পেয়েছিলো ওটাও দু’দিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। তাই সামনের ম্যাচে সে খেলছে-এমনটা আশা করা যায়। ’

১৪ নভেম্বর, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি