
পূর্বাশা ডেস্ক:
শিশু দিবসে সন্তান তৈমুরকে ১.৩০ কোটি রুপির উপহার দিয়েছেন সাইফ আলি খান।
এমন কী উপহার দিলেন সাইফ যার মূল্য এমন আকাশ ছোঁয়া? সোমবার একটি নতুন গাড়ি কিনেছেন সাইফ। আর গাড়ি কেনার পরই সাংবাদিকদের তিনি জানালেন, শিশুদিবস উপলক্ষে গাড়িটি তিনি তার পুত্র তৈমুরকেই উপহার দিতে চান। সাইফ বলেন, “গাড়ির পিছনে একটি স্পেশাল বেবি সিট আছে। যেখানে শিশুরা বসে বেশ আরাম পাবে। শিশুদের নিরাপত্তার বিষয়টাও তো মাথায় রাখতে হয়। তাই ওই সিটটা তৈমুরের জন্যই। এই গাড়িতে ওকেই প্রথম চড়াব।” তখনই প্রশ্ন উড়ে আসে, শিশুদিবসে ছেলেকে কী উপহার দিচ্ছেন তিনি। তখনই নবাব খান জানান, “এই গাড়িটাই ওকে গিফ্ট করলাম। আশা করছি চেরি লাল রঙের জিপ তৈমুরের দারুণ পছন্দ হবে।”
তবে শিশুদিবসের উপহারই যদি এমন দামী হয়, তাহলে আন্দাজ করা যেতেই পারে আগামী মাসের ২০ তারিখ তৈমুরের জন্মদিনে কী এলাহি উপহার পেতে চলেছে সে।
১৫ নভেম্বর, ২০১৭/ রুমকী

























































