শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পার্বতীপুরে ট্রেন-কাভার্ড সংঘর্ষে নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :
বড়পুকুিরয়া কয়লা খনি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ফলে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে খনির রেলক্রসিংয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র দাস জানিয়েছেন, দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

পূর্বাশানিউজ/১৬ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি