বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃষ্টিতে ভেসে গেল বিপিএলের দুই ম্যাচ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বুধবার দিনের দুই ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গেছে। একটি বল গড়ানো তো দূরের কথা, টসও হতে দেয়নি বৃষ্টি। তাই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সকে এবং ঢাকা ডায়নামাইটস ও চিটাগং কিংসকে। বুধবার দিনের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়। কিন্তু এদিন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় ঢাকায়। অনুকূল আবহাওয়ার জন্য বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অপেক্ষা করা হয় খুলনা-সিলেট ম্যাচের জন্য। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি না থামায় ৩টা ৩২ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচটিও নির্ধারিত সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে পারেনি। ম্যাচের আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তো কমেইনি, উল্টো বেড়েছে। ঢাকা ও চিটাগংয়ের ম্যাচটির জন্য রাত ৮টা ৫৬ মিনিট পর্যন্ত অপেক্ষার সময় থাকলেও বৃষ্টি দাপট বাড়ায় ৬টা ৫৬ মিনিটেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পয়েন্ট ভাগাভাগির কারণে ছয় ম্যাচে সিলেট সিক্সার্সের সংগ্রহ ৭। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলেই ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ৭।

পূর্বাশানিউজ/১৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি