
ডেস্ক রিপোর্ট :
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মো. জয়নাল (৪০) নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার/১৬ নভেম্বর) সকাল আটটার দিকে সুরমা টাওয়ারের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জয়নাল কুমিল্লা মেঘনা উপজেলার চন্দনপুরের মৃত বেল্লাল হোসেনের ছেলে। তিনি ঢাকায় হাজারীবাগে গণটলি সিটি কলোনীতে থাকতেন।
জয়নালের সহকর্মী আব্দুর রহমান জানায়, তারা প্রতিদিন সকালের মতো সড়ক পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ একটি অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় জয়নাল গুরুতর আহত হয়। পরে আব্দুর রহমান জয়নালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানায়, মরদেহটি হাসপাতলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।























































