সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নড়াইলে তুলার গোডাউনে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

নড়াইল শহরের রূপগঞ্জের বৌ-বাজার এলাকার একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
.
রাত পৌনে ১০টার দিকে বৌ-বাজার এলাকার মহসিন মিয়ার তুলার গোডাউনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বিদ্যুতের শর্ট শার্কিট নাকি অন্য কোনভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের পাশে তুলার কারখানাটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

নড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সুমন আলী জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

পূর্বাশানিউজ/১৭নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি