শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৭


ডেস্ক রিপোর্ট :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলায় নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি ঘর, গরু, হাঁস-মুরগি, ধানচাল নগদ টাকা এবং আসবাবপত্রসহ সব বিভিন্ন পণ্য ভস্মীভূত হ‌য়ে‌ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে‌ছে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নাওডাঙ্গা গ্রামের মজিবর রহমানের গোয়াল ঘরের বৈদ্যুতিক লাইনের শর্টসার্কিট থে‌কে আগুনের সূত্রপাত হ‌য়ে তা দ্রুতই পু‌রো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ‌তে চো‌খের পল‌কে প‌রিবার‌টির চারটি টিনের ঘর, দুইটি গরু, ১৫টি হাঁস-মুরগি, আসবাবপত্র, কাপড়-‌চোপড়, ১০ মণ ধান ও ঘ‌রে রাখা নগদ বায়ান্ন হাজার টাকা পুড়ে যায়।

স্থানীয়রা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে ব্যর্থ হলে রাত ১টার দি‌কে নাগেশ্বরী ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্র‌ণে আনে।

ফুলবাড়ী উপ‌জেলার নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্র‌নে আনার আগেই প‌রিবার‌টির সবকিছু পু‌ড়ে ছাই হ‌য়ে যায়।

পূর্বাশানিউজ/১৭নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি