বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিপিএলে আজ মুখোমুখি ঢাকা-রাজশাহী, কুমিল্লা-রংপুর


বিপিএলে আজ মুখোমুখি ঢাকা-রাজশাহী, কুমিল্লা-রংপুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭


ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর একটায়। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই ভেন্যুতে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

ঢাকা ডায়নামাইটস এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে রয়েছে। পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাজশাহী কিংস। চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে চতুর্থ অবস্থানে। তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে সবার নিচে তথা সপ্তম অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স।

বিপিএলের আজকের ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে আলাদা উত্তেজনা রয়েছে। কারণ, এবারের বিপিএলে আজ প্রথমবারের মতো খেলতে নামবেন টি-টোয়েন্টি ক্রিকেটের দুই ব্যাটিং দানব ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককলাম। দুইজনই খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

পূর্বাশানিউজ/১৮ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি