শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নেত্রকোনায় গাঁজাসহ পৌরসভার কাউন্সিলর আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নেত্রকোনা পৌর শহরের এক নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম খোকনকে গাঁজাসহ আটক করেছে নেত্রকোনার মডেল থানার পুলিশ। শনিবার রাতে পৌর এলকার ষ্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

তিনি পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায় গোপন খবরের ভিত্তিতে পৌর কাউন্সিলরকে নিজ ঘরেই গাঁজা সেবন অবস্থায় আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে সেবন ছাড়াও আড়াইশ গ্রাম অতিরিক্ত গাঁজা পাওয়া গেছে। শুক্রবার ছাত্রদলের নাশকতা চেষ্টাতেও আটককৃত কাউন্সিলর লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন

নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, আটককৃত কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করে। এছাড়াও নাশকতা মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হবে।

পূর্বাশানিউজ/১৯ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি