
পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিন জনকে আটক করেছে ভারতের পুলিশ। দিল্লির রোহিনী এলাকা থেকে শনিবার সঞ্জয় গর্গ, জয় প্রকাশ এবং শেখর আগরওয়াল নামে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।
আটককৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ২৪ টিরও বেশি মোবাইল ফোনসহ জুয়া খেলায় ব্যবহৃত বেশকিছু আনুষঙ্গিক জিনিস উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে বিপিএলে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের ম্যাচ চলাকালীন অভিযুক্ত ব্যক্তিরা অনলাইন বেটিং চালাচ্ছিলেন।
উল্লেখ্য, জুয়া খেলার অভিযোগে বাংলাদেশেও ধরপাকড় শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কয়েকজন ভারতীয়সহ ৭৭ জনকে আটক করা হয়েছে।
























































