
পূর্বাশা ডেস্ক:
বাজারে পাওয়া যাচ্ছে নেটগিয়রের নতুন ও শক্তিশালী ওয়াইফাই মেশ নেটওয়ার্কিং কিট অরবি আরবিকে৪০।
ট্রাই-ব্যান্ড এসি ২২০০ প্রযুক্তির এই ডিভাইসটি প্রতি সেকেন্ডে ২২০০ মেগাবাইট তথ্য আদান প্রদানে সক্ষম। এটি ৪০০০ বর্গফুটের যেকোন বাড়ি বা অফিসে দ্রুতগতির ইন্টারনেট ছড়িয়ে দেয়।
ডিভাইসটিতে রয়েছে ৪টি গিগাবিট পোর্ট, ৪ জিবি ফ্ল্যাশ ও ৫১২ মেগাবাইট র্যাম।
এই কিটের ডিভাইস দু’টোর একটি অরবি রাউটার আর অন্যটি এর স্যাটেলাইট। ডিভাইস দু’টি একটি বাড়ি কিংবা অফিসের ভিন্ন ভিন্ন স্থানে রাখতে হয়।
২ বছরের ওয়ারেন্টিসহ পণ্যটি বাজারজাত করছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড।
























































