
পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস।
দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্সের খেলবে নাসির হোসেনের সিলেট সিক্সার্সের বিপক্ষে। প্রথম ম্যাচ দুপুর ১টায়, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।
ছয় ম্যাচে ৪ জয় ১ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় ঢাকা ডায়নামাইটস। তাদের পয়েন্ট ৭। এক ম্যাচ কম খেলে ৪ জয় ১ পরাজয়ে টেবিলের দুই নম্বর দল কুমিল্লা ভিক্টোরিয়ানস।
অপরদিকে সিলেট সিক্সার্স আছে তালিকার চারে। ৭ ম্যাচে ৩ জয়, ৩ পরাজয়ে ৭ পয়েন্ট ঝুলিতে পুরেছে সিলেটিরা। রংপুর রাইডার্সের অবস্থা বেশ খারাপ। মাশরাফির দল রয়েছে সাতে। চার ম্যাচে ১ জয় ৩ পরাজয়ে মাত্র ২টি পয়েন্ট অর্জন করেছে রংপুর।
এ ছাড়া পয়েন্ট টেবিলের তিনে খুলনা টাইটানস, পাঁচে রাজশাহী কিংস, ছয়ে চিটাগং ভাইকিংস। খুলনা, রাজশাহী এবং চিটাগংয়ের মোট পয়েন্ট যথাক্রমে ৭, ৪ এবং ৩।
প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ
ঢাকা ডায়নামাইটস: এভিন লুইস, শহিদ আফ্রিদি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরি, কুমার সাঙ্গাকারা, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, মোহাম্মদ আমির, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি ও সাদ্দাম হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, জস বাটলার, শোয়েব মালিক, মারলন স্যামুয়েলস, রাশিদ খান, আল আমিন হোসেন, মেহেদি হাসান, হাসান আলি ও মোহাম্মদ সাইফুদ্দিন।
দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ
রংপুর রাইডার্স: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, কুশল পেরেরা, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, থিসারা পেরেরা, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম।
সিলেট সিক্সার্স: উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, ধানুশা গুনাথিলাকা, নুরুল হাসান, সাব্বির রহমান, টিম ব্রেসনান, লিয়াম প্লানকেট, আবুল হাসান, তাইজুল ইসলাম ও নাবিল সামাদ।

























































