শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যেভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আল্লাহ আমদেরকে সৃষ্টি না করলে আমাদের পৃথিবীতে আসাই হতো না। আল্লাহই দয়া মায়া করে প্রেরণ করেছেন আমাদের। তাই আমাদের স্রষ্টাকে সর্বপ্রথম সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কৃতজ্ঞতা আদায় করতে হবে তাঁর। মহান আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আর অকৃতজ্ঞ হয়ো না। (সূরা বাকারা-১৫২)

তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। (সূরা ইব্রাহীম-৭)

বল, সমস্ত প্রশংসা আল্লাহরই। (সূরা ইসরা-১১১) (কৃতজ্ঞদের) তাদের শেষ বাক্য হবে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন (সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য)। (সূরা ইউনুস-১০)

তোমরা আল্লাহ পাকের নেয়ামতরাজি গণনা করে শেষ করতে পারবে না, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। (সূরা নাহল-১৮)।

অতএব, আল্লাহরই ইবাদত কর ও তাঁর প্রতি কৃতজ্ঞ হও। (সূরা যুমার-৬৬)

তোমরা যারা বিশ্বাস করেছ, ভালো এবং পবিত্রগুলো গ্রহণ করো, যা আমি তোমাদেরকে সংস্থান হিসেবে দিয়েছি। আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, যদি তোমরা শুধু তাঁরই ইবাদত করো।

পূর্বাশানিউজ/২১ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি