মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স!


বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স!


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে চার উইকেটের জয় দিয়ে বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। দলটির পয়েন্ট ১০।

দুইয়ে নেমে যাওয়া ঢাকার পয়েন্ট নয়। এদিকে, নাসির-সাব্বিরদের সিলেট সিক্সার্সের বিপক্ষে সাত রানে জিতে তালিকার তলানিতে থাকা রংপুর রাইডার্স সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। দুই ধাপ উন্নতি হওয়া মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের পয়েন্ট চার।তৃতীয় ও চতুর্থ স্থানে আছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্স এবং সিলেট। দুই দলেরই পয়েন্ট সাত। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠস্থানে তামিম ইকবাল-তাসকিন আহমেদের চিটাগং ভাইকিংস। তালিকার তলানিতে অবস্থান করছে ড্যারেন স্যামি-মুশফিকুর রহিমদের নিয়ে গড়া রাজশাহী কিংস।

পূর্বাশানিউজ/২১ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি