শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফরিদপুরে ঘুমে ব্যাঘাত ঘটায় বাবাকে খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৭

 

 

 

 

 

 

 

 

পূর্বাশা ডেস্ক:

 ঘুমের ব্যাঘাত ঘটায় ফরিদপুরে বাবাকে খুন করেছে ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ওয়াহেদ মোল্লা (৭৫)। অভিযুক্ত ছেলের নাম কালু মোল্লা (২৮)। ঘটনা স্থল থেকে ছেলে কালুকে পুলিশ আটক করেছে। কালুর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, গত রাতে বৃদ্ধ ওয়াহেদ তিন-চারবার শৌচাগারে যান। এতে কালুর ঘুমের ব্যাঘাত ঘটে। একপর্যায়ে কালু ক্ষুব্ধ হয়ে বাবার গলা টিপে ধরেন। এক পর্যায়ে কালু তাঁর বাবার গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচ দেন। এতে ওয়াহেদের মৃত্যু হয়।

ওয়াহেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, ওয়াহেদ পেশা হিসেবে ভিক্ষা করতেন। তাঁর ছেলে কালু মাদকাসক্ত ছিলো। গভীর রাতে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ওয়াহেদের ঘরে আসেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ অবস্থায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে কালু।

পূর্বাশানিউজ/২২ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি