
মহিউদ্দিন মাহি, কুবিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল’ ঘোষণা করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুর ২টায় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ’ এর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড.জুলহাস মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শের সঠিক চর্চার ব্যবস্থা করতে হবে।’ এসময় বঙ্গববন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বঙ্গবন্ধু চত্ত্বর নির্মাণের দাবী উত্থাপন করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ ,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুল হক ভূইঁয়া সহ আরো অনেকে।

















































