
পূর্বাশা ডেস্ক:
বিশ্বব্যাপী মোবাইল এ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবারের হ্যাক হওয়া ৫৭ মিলিয়ন ডাটার তথ্য গোপন রাখতে মঙ্গলবার হ্যাকারদের এক লাখ ডলার দেয়ার কথা স্বীকার করল প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানায়, উবার ব্যবহারকারীদের নাম, ফোন নাম্বার এবং ইমেইল এ্যাড্রেস সহ ৬ লক্ষ ড্রাইভারের লাইসেন্স নাম্বার হ্যাক করা হয়।
তারা আরো জানায়, গত অক্টোবরে ঘটে যাওয়া হ্যাকিং এর বিষয়টি নভেম্বরে তৎকালীন প্রধান জানার পর ইউ.এস ট্রেড কমিশনের সাথে ভোক্তাদের ডাটার বিষয়ে আলোচনা করে।
এদিকে, লুকিয়ে রাখা ঘটনাটি উন্মোচিত হওয়ার পর দুই জনকে বহিষ্কার করা হয়েছে। প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে এই ঘটনায় বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেন প্রতিষ্ঠান প্রধান দারা খোসরোশাহি।
জানা গেছে বিষয়টি নিয়ে নিউইয়র্কের এ্যাটর্নি জেনারেলও বিষয়টি নিয়ে তদন্ত করছেন । রয়টার্স
23/11/ 2017/ Choity.
























































