
পূর্বাশা ডেস্ক:
শেষ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় মেগাসিরিয়াল ‘সুলতান সুলেমান’। দীপ্ত টিভিতে বৃহস্পতিবার সিরিয়ালটির সর্বশেষ পর্ব প্রচারিত হবে।
দীপ্ত টিভি জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন বিদেশি ধারবাহিক ‘সুলতান সুলেমান: কোসেম’। মূলত এটি সুলতান সুলেমানের বংশধরকে নিয়ে নির্মিত। এটিও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক।
‘সুলতান সুলেমান’ বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ধারাবাহিক। এটি বিশ্বের ৬০টিরও বেশি দেশে এরই মধ্যে প্রচারিত হয়েছে। বাংলা ভাষায় ডাবিং করে সপ্তাহের ছয়দিন নির্দিষ্ট সময়ে সিরিজটি দীপ্ত টিভিতে প্রচার করায় দর্শকরা এটি দারুণভাবে উপভোগ করছেন।

























































