
ডেস্ক রিপোর্ট :
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত। আহন অন্তত ৫০ যাত্রী। ৬ ঘণ্টা পর সকাল ৮টায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু।
গাজীপুরের কালিয়াকৈরে বক্তারপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে মুচড়ে গেছে নিহত হয়েছেন ট্রেনের সহকারী চালক। আহত হয়েছে ট্রেনের অন্তত ৫০ যাত্রী। ফলে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক ইব্রাহিম চৌধুরী জানিয়েছেন, নিহত চালক নূর আলম শরীফের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। তার বাবার নাম মমিন শরীফ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইব্রাহিম চৌধুরী আরও জানান, শুক্রবার ভোররাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস কালিয়াকৈর উপজেলার বক্তারপুর রেলক্রসিংয়ে পৌঁছলে রয়েল গ্রুপের একটি বিকল ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এসময় ট্রেনের সহকারি চালক ঘটনাস্থলে মারা যান। পরে ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিনের সাথে ৪টি বগি নিয়ে ট্রেনটি খাড়াজোড়া এলাকায় পৌঁছে এবং অপর ৭টি বগি ঘটনাস্থলে থেকে যায়।
আহতদের মধ্যে একজন যাত্রীর অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।


















































