শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢামেকের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে মসজিদের দক্ষিণ পাশের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স ৪০ বছর হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোত্তালেব জানান, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের লোকজন ওই ব্যক্তিকে চিনতে পারেননি।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানান ।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি