মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


আজকের খেলা কুমিল্লা-রাজশাহী, চিটাগং-রংপুর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উচ্ছ্বাস এখন বন্দর নগরী চট্টগ্রামে। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দুপুরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস। আর সন্ধ্যায় চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

বিপিএলের ২৭তম ম্যাচে দুপুর একটায় মাঠে নামবে তামিম ইকবালের কুমিল্লা ও ড্যারেন স্যামির রাজশাহী। দু’দল এর আগে ঢাকা পর্বের ১২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে রাজশাহীকে বড় ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা।

অন্যদিকে, সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে স্বাগতিক দল লুক রঞ্চির চিটাগং ও মাশরাফি বিন মর্তুজার রংপুর। এবারের বিপিএলে এবারই প্রথম মাঠের লড়াইয়ে নামছে দু’দল।

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে কুমিল্লা। আট ম্যাচে পাঁচ জয় ও দুই হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা।
সমান আট ম্যাচে চার জয় ও তিন হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) নয় পয়েন্ট নিয়ে তৃতীয় ঢাকা। এদিকে, সর্বোচ্চ নয় ম্যাচ খেলে তিন জয় ও পাঁচ হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) সাত পয়েন্ট নিয়ে লিগের চার নম্বরে সিলেট সিক্সার্স। সাত ম্যাচে তিন জয় ও চার হারে ছয় পয়েন্ট নিয়ে পাঁচে রংপুর। সমান ম্যাচে দুই জয় ও চার হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) পাঁচ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চিটাগং। আর সাত ম্যাচে দুই জয় ও পাঁচ হারে চার পয়েন্ট নিয়ে তলানিতে রাজশাহী।

পূর্বাশানিউজ/২৫ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি