শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মহিলাসহ আটক ৭


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা ও দুই মহিলাসহ ৭ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষèীপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী মানু বেগম(৫০), আলী হোসেনের স্ত্রী জাহানারা বেগম(৩৫), গোমারবাড়ি এলাকার অলি আহম্মদের পুত্র আবদুল জলিল(২৫), আবদুল খালেকের পুত্র সোহাগ(২৮), শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের জালাল আহম্মদের পুত্র রাকিব(২২), বাতিসা ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র আলমগীর হোসেন(২৬) ও ওয়ারেন্টভুক্ত পৌরসভার পূর্ব ধনমুড়ি গ্রামের আবদুল হামিদের পুত্র আমজাদ হোসেন প্রকাশ মাহবুব(৩৫)।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোড়ল মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে আটককৃত মানু বেগম ও জাহানারা বেগমের ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পূর্বাশানিউজ/২৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি