রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ায় মোশাররফ দম্পতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশে নেই মোশাররফ করিম। তাই নাটকপাড়ায় ব্যস্ততা কিছুটা হলেও ভাটা পড়তে দেখা গেছে। যারা মোশাররফ করিমকে নিয়ে গল্প বেঁধেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ তারকার আসার অপেক্ষায়। পাক্কা এক মাসের জন্য চলে গেছেন মালয়েশিয়ায়।

গত ১৭ নভেম্বর দেশ ত্যাগ করেন তিনি। আসবেন ডিসেম্বর মাসের ১৫ তারিখে। মোশাররফ করিমের পরিবারের ঘনিষ্ঠজনের মাধ্যমে পাওয়া গেছে এ তথ্য।

এমনিতেই প্রতি তিন মাস অন্তর মালয়েশিয়া যান মোশাররফ করিম। একমাত্র ছেলের চিকিৎসার জন্যই সেখানে যান তিনি। এবারও একই উদ্দেশ্যেই মালয়েশিয়ায় গেছেন মোশাররফ দম্পতি। এ এক মাস কোনো শুটিংয়ে নয়, ছেলের চিকিৎসা আর ঘোরাফেরা করেই কাটাবেন।

এদিকে কিছুদিন আগে জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোশাররফ করিম। সেখান থেকে ডাক্তার তাকে মাসখানেক বিশ্রামে থাকতে বলেন। তাই ছেলের চিকিৎসা আর নিজের অবসর সময় কাটাতেই এক মাসের জন্য মালয়েশিয়ায় অবস্থান করবেন এ তারকা।

দেশে ফিরেই নির্মাতা শাহজাদা মামুন পরিচালিত ‘শুকনো পাতার নূপুর’ ধারাবাহিক ও আরও একজন নির্মাতার নতুন একটি ধারাবাহিকে কাজ করার কথা রয়েছে।

পূর্বাশানিউজ/২৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি