মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএলে আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এক দিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দুপুর একটায় স্বাগতিক চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যা ৬টায় অপর ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।

চিটাগং ভাইকিংসের এবার বড়ই করুণ অবস্থা। ৮ ম্যাচে ২ জয়ে ৫ পয়্টে নিয়ে সবার নিচে রয়েছে তারা। দলটির শেষ চারের আশা কার্যত শেষ। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা ঢাকার জন্য তাই এ ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচটা জিততে পারলে শেষ চারে থাকা তাদের জন্য সহজ হয়ে যাবে।

ওদিকে রাজশাহী কিংসের অবস্থাও ভালো না। ৬ পয়েন্ট নিচে সাত দলের মধ্যে ৬ নম্বরে আছে তারা।অন্যদিকে খুলনা টাইটান্স ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে সবার উপরে। আজ জিততে পারলে শেষ চারে এক পা দিয়ে রাখবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

পূর্বাশানিউজ/২৭ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি