শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেগমগঞ্জে ইয়াবাসহ আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে লোকমান ও টিটু নামের দুই যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৭০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ তিন লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা আলাইয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

র‌্যাব-১১ সিপিসি লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাইয়াপুর থেকে ইয়াবা ও নগদ টাকা মাদক সম্রাট লোকমান ও টিটুকে আটক করা হয়েছে। আটককৃতরা ওই এলাকা’সহ আশপাশের এলাকায় বিভিন্ন চক্রের মাধ্যমে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পূর্বাশানিউজ/২৭ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি