
পূর্বাশা ডেস্ক:
আইফোন হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন। আইফোনকে ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের পাশাপাশি ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজুয়্যাল ভয়েস মেইল ক্লাইন্টসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে ব্যবহার করা যায়। আইফোনের কথা বলা হলেই চোখে ভেসে ওঠে এই পরিচিত চেহারাগুলো ।
বইয়ের মতো ভাঁজ করা যাবে এমন আইফোন নিয়ে অ্যাপল গবেষণা করছে জানিয়েছেন এক অ্যাপলের গবেষশক। আর এই কাজে তাদের সঙ্গে জোট বেঁধেছে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি। ইতিমধ্যে, ভাঁজ করা যায় এমন আইফোন পেটেন্ট আবেদনও জমা দিয়েছে গবেষশকরা।
পেটেন্ট আবেদন থেকে জানা গেছে, ফোনটি হবে এক পর্দার (ডিসপ্লের)। প্রথাগত ভাঁজ করার ব্যবস্থার পরিবর্তে ডিসপ্লের মাঝামাঝি নির্দিষ্ট জায়গায় ভাঁজ করা যাবে।
























































